গুলি

গুলি, গুলিন, গুলিন্‌ — গুলা -এর রূপভেদ।

গুলি [ guli ] বি.
১. যেকোনো ক্ষুদ্র গোলাকার বস্তু, গুটিকা (গুলি খেলা) ;
২. ওষুধের বড়ি, pill (হজমি গুলি, আমাশার গুলি) ;
৪. আফিম থেকে প্রস্তুত মাদকবিশেষ, চণ্ডু (গুলিখোর);
৫. বন্দুকের ছর্রা বা ধাতুগোলক, bullet.

[হি. গোলী < সং. √গুড়্‌ + অ + ই]।

গুলিখোর বি. বিণ. চণ্ডুসেবনকারী।

গুলিডাণ্ডা বি. খেলাবিশেষ ও তার উপকরণ; ডাংগুলি।

গুলিকা বি. গুটিকা; বটিকা; বন্দুকের গুলি।

গুলি মারা (অশা.) ক্রি. বি. তোয়াক্কা না করা; উপেক্ষা করা (গুলি মারো ওই চাকরিকে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post