গৃহ

গৃহ [ gṛha ] বি.
১. কক্ষ, ঘর, প্রকোষ্ঠ;
২. বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)।

[সং. √গ্রহ্ + অ]।

গৃহকপোত বি. পোষা পায়রা, পারাবত।

গৃহকর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী।

স্ত্রী. গৃহকর্ত্রী।

গৃহকর্ম, গৃহকার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি।

গৃহকোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)।

গৃহগোধিকা বি. টিকটিকি।

গৃহচ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক।

গৃহচ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন।

গৃহজাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন।

গৃহত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস।

গৃহদাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া।

গৃহদেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি।

গৃহধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য।

গৃহনির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি।

গৃহপতি বি. গৃহস্বামী।

গৃহপালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)।

গৃহপ্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ।

গৃহপ্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান।

গৃহবধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক।

গৃহবন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)।

গৃহবলি-ভুক (-ভুজ্) পায়রা।

গৃহবাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি।

গৃহবাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)।

গৃহবিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি।

গৃহবিবাদ বি.
১. একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ;
২. একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই।

গৃহভেদ বি. ১. গৃহবিবাদ; ২. সিঁধ কেটে চুরি।

গৃহভেদী বিণ.
১. পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে;
২. (বিরল) চৌর্যব্যবসায়ী।

গৃহমণি বি. প্রদীপ।

গৃহমৃগ বি. কুকুর।

গৃহমেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে।

গৃহমেধিনী বি. (স্ত্রী) গৃহিণী।

গৃহযুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ।

গৃহলক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী।

গৃহশত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে।

গৃহশিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান।

গৃহশূন্য বিণ. ১. নিরাশ্রয়; ২. বিপত্নীক।

গৃহসজ্জা বি. ঘরের আসবাবপত্র।

গৃহস্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক।

☐ বিণ. গৃহে স্হিত।

গৃহস্হালি, গৃহস্হালী বি. ঘরকন্নার কাজকর্ম।

গৃহস্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা।

স্ত্রী. গৃহস্বামিনী।

গৃহহীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...