কট

কট [ kaṭa ] অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ।

[সং. কট্ট]।

কটকট–অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা)।

কটকটে–বিণ.
১. কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ);
২. কঠোর, কর্কশ;
৩. মর্মভেদী;
৪. নীরস (কটকটে কথা)।

কটমট–অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)।

কটমটে–বিণ. নীরস, কঠোর।

কট [ kaṭa ] বিণ. বন্ধকী, নির্দিষ্ট শর্তযুক্ত (কট-কবালা)।

বি. বন্ধকী তমসুক; কট-কবালা।

[দেশি]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post