কড়ি

কড়ি [ kaḍi ] বি. ছাদ ধরে রাখার উপযোগী কাঠ বা লোহার আড়কাঠ, আড়া (কড়িবরগা), beam, joist.

[বাং. < সং. কাণ্ড; তু. হি. কাঁড়]।

কড়ি [ kaḍi ] বি. শামুকজাতীয় সামুদ্রিক জীববিশেষের খোল; মুদ্রারূপে ব্যবহৃত ওই দ্রব্য, কপর্দক (বৈদ্যের কড়ি, কানাকড়ি)।

কড়িকপালে–বিণ. যার অর্থভাগ্য ভালো।

[প্রাকৃ. কওড়ী; হি. কৌড়ী]।

কড়ি [ kaḍi ] বি. (সংগীতে) কোনো সুরের অপেক্ষাকৃত চড়া বা বিবৃত পরদা (কড়ি ও কোমল)।

[দেশি]।

কড়িমধ্যম–বি. মধ্যম বা ‘মা’ সুরের ঈষত্ চড়া পরদা, মধ্যম ও পঞ্চমের মধ্যবর্তী সুর।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...