কনক

কনক [ kanaka ] বি. স্বর্ণ, সোনা।

[সং. √ কন্ + অক]।

কনকচাঁপা–বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল।

কনকচূড়–বি. ধানবিশেষ।

বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া (‘কনকচূড় মুকুটখানি’: রবীন্দ্র)।

কনকচূর–বি. ধানবিশেষ, কনকচূড় ধান।

কনকপত্র–বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ।

কনকপ্রভা–বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা।

কনকময়–বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন।

কনকমুকুট–বি. সোনার মুকুট।

কনকরঞ্জিত–বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন।

কনকরস–বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল।

কনকসূত্র–বি. সোনার তার, সোনার ডোর।

কনকাচল–বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত।

কনকাঞ্জলি–বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...