কপোত

কপোত [ kapōta ] বি. পায়রা।

[সং. ক (=বায়ু) + পোত]।

বি. (স্ত্রী.) কপোতী।

কপোতপালি–বি. পাকা বাড়ির কার্নিশ।

কপোতপালী, কপোতপালিকা–বি. (স্ত্রী.) পায়রার খোপ।

কপোতবৃত্তি–বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা।

বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন।

কপোতারি–বি. শ্যেন, বাজপাখি।

কপোতেশ্বর–বি. মহাদেব।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post