কফ

কফ, কাফ [ kapha, kāpha ] বি. জামার হাতা বা আস্তিনের মুখ।

[ইং. cuff]।

কফ [ kapha ] বি.
১. দেহাভ্যন্তরের শ্লৈষ্মিক ধাতু;
২. শ্লেষ্মা। [সং. ক + √ ফল্ (=ফ) + অ]।

কফঘ্ন–বিণ. কফনাশক, শ্লেষ্মানাশক, শ্লেষ্মা দূর করে এমন।

তু. ইং. cough.

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...