কশা

কশা, কষা [ kaśā, kaṣā ] বি. চাবুক।

[সং. √ কশ্ + অ + স্ত্রী. আ]।

কশাঘাত–বি. চাবুকের আঘাত, চাবুকের ঘা।

কশাহত–বিণ. চাবুক দিয়ে আঘাত করা হয়েছে এমন।

কশা, কশানো [ kaśā, kaśānō ] ক্রি.
১. চাবুক মারা;
২. আঘাত করা (চড় কশানো)।

☐ বি. উক্ত অর্থে।

[বাং. √ কশ্ (সং. √ কশ্) + আ, আনো]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post