কাংস্য

কাংস্য, কাংস, কাংস্যক, কাংসক [ kāṃsya, kāṃsa, kāṃsyaka, kāṃsaka ] বি.
১. কাঁসা;
২. কাঁসার বাসন;
৩. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসি।

☐ বিণ. (আল.) উচ্চকিত, কর্কশ (‘সমস্বরে কাংস্য কোলাহল’: সু. দ.)।

[সং. কংস + য; কংস + অ; কংস + য + ক; কংস + অ +

ক]।

কাংস্যকার, কাংসকার–বি. কাঁসারি।

কাংস্যবণিক–বি. যে ব্যবসায়ীসম্প্রদায় কাঁসার বাসন তৈরি করে, কাঁসারি।

কাঁইবীচি, কাঁইবিচি [ kām̐i-bīci, kām̐i-bici ] বি. তেঁতুলের বীজ বা বিচি।

[বাং. কাঁই + বীজ]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post