কাড়া

কাড়া [ kāḍā ] ক্রি.
১. ছিনিয়ে নেওয়া, জোর করে নেওয়া (সর্বস্ব কেড়ে নেওয়া);
২. আকর্ষণ করা, টানা (মন কাড়া, নজর কাড়া);
৩. উচ্চারণ করা (রা কাড়ে না)।

☐ বি. আকর্ষণ; জিনিয়ে নেওয়া।

☐ বিণ. ছিনিয়ে নেওয়া হয়েছে এমন (কেড়ে-নেওয়া ধন); লুণ্ঠিত।

[ প্রাকৃ. কড্ঢণ > কাঢ়ন > কাড়ন > কাড়া]।

কাড়ন–বি. কেড়ে নেওয়া।

কাড়াকাড়ি–বি. পরস্পর টানাটানি বা হেঁচড়াহেঁচড়ি (কাঙালের মতো কাড়াকাড়ি)।

কাড়ানো–ক্রি. অন্যের দ্বারা কাড়া; স্বীকার করানো (কথা কাড়ানো); আদায় করা (আদর কাড়ানো)।

☐ বিণ. বি. উক্ত সমস্ত অর্থে।

কাড়া [ kāḍā ] বি. ঢাক-এর মতো বাদ্যযন্ত্রবিশেষ, একদিক চর্মাবৃত ঢাকের মতো বড় বাদ্যযন্ত্রবিশেষ।

[সং. কটাহ]।

কাড়া-নাকাড়া–বি. ঢাকজাতীয় নানাবিধ বাদ্যযন্ত্র।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post