সেবন

সেবন [ sēbana ] বি. 1 ওষুধ মাদকদ্রব্য প্রভৃতি পান বা ভোজন (ঔষধসেবন, তামাকসেবন); 2 উপভোগ (বায়ুসেবন); 3 পূজা; 4 সেবা, পরিচর্যা (পদসেবন)।

[সং. √ সেব্ + অন]।

সেবনীয়, সেব্য বিণ. সেবন বা সেবা করবার যোগ্য; সেবা বা সেবন করতে হবে এমন (আহারান্তে ঔষধ সেবনীয় বা সেব্য)।

সেবমান বিণ. সেবা বা সেবন করছে এমন।

সেবিত বিণ. সেবা বা সেবন করা হয়েছে এমন।

সেবী (-বিন্) বিণ. 1 ব্যবহারকারী (অহিফেনসেবী); 2 সেবনকারী।

সেব্যমান বিণ. সেবিত হচ্ছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post