সূত

সূত [ sūta ] বিণ. উত্পন্ন, জাত।

☐ বি. 1 প্রাচীন ভারতের জাতিবিশেষ; 2 সূত্রধর জাতি; 3 স্তুতিপাঠক; 4 সারথি।

[সং. √ সূ + ত]।

বিণ. বি. (স্ত্রী.) সূতা1

সূতক বি. 1 উত্পত্তি, জন্ম; 2 জননাশৌচ, সন্তানপ্রসবজনিত অশৌচ।

সূতকাশৌচ বি. সন্তানপ্রসবজনিত অশৌচ।

সূতপুত্র বি. 1 সারথির পুত্র; 2 মহাবীর কর্ণ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...