সুধা

সুধা1 [ sudhā ] বি. 1 অমৃত; 2 জ্যোত্স্না (সুধাকর); 3 চুন (সুধাধবল)।

[সং. সু + √ ধে (পানার্থক) অথবা (চুন অর্থে) √ ধা + অ + আ]।

সুধাংশু, সুধাকর বি. চাঁদ।

সুধাপাত্র বি. অমৃতের পাত্র।

সুধাপান বি. 1 অমৃতপান; 2 (ব্যঙ্গে) মদ্যপান।

সুধাধবলিত বিণ. চুনকাম করা হয়েছে এমন।

সুধাময় বিণ. অমৃতপূর্ণ; মধুর।

স্ত্রী. সুধাময়ী।

সুধামাখা বিণ. 1 অমৃতে প্রলিপ্ত; 2 অতি মধুর।

সুধামুখ বিণ. সুন্দরমুখবিশিষ্ট।

সুধারুচি বিণ. সুধার মতো স্বাদু।

সুধাসব বি. সুধাতুল্য মধু বা মদ্য।

সুধাসার বি. অমৃতবৃষ্টি।

[সুধা + আসার]।

সুধাসমুদ্র, সুধাসিন্ধু বি. সপ্তসমুদ্রের অন্যতম।

সুধা2, সুধানো [ sudhā2, sudhānō ] (জিজ্ঞাসা অর্থে) শুধা ও শুধানো -র বানানভেদ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...