সাহেব

সাহেব [ sāhēba ] বি.
1 সম্ভ্রান্ত বা সম্মানিত ব্যক্তি, মহাশয় (বাবুসাহেব, মৌলবিসাহেব);
2 কর্তা, মালিক (অফিসের বড়োসাহেব);
3 ইংরেজ বা শ্বেতাঙ্গ পুরুষ (সাহেবপাড়া, সাহেব সাজা);
4 নকল ইয়োরোপীয় (কালা সাহেব)।

[আ. সাহিব]।

সাহেবমেম বি. শ্বেতাঙ্গ বা ইংরেজ পুরুষ ও নারী।

সাহেবসুবো বি. সাহেব এবং সম্ভ্রান্ত ব্যক্তিগণ।

সাহেবান বি. সম্ভ্রান্ত ব্যক্তিগণ।

সাহেবানি বি. সম্ভ্রান্ত মহিলা।

সাহেবি1, সাহেবিয়ানা বি. ইয়োরোপীয়দের তুল্য আচার-আচরণ।

সাহেবি2 বিণ. সাহেবদের অর্থাত্ ইয়োরোপীয়দের তুল্য (সাহেবি পোশাক); শ্বেতাঙ্গসুলভ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...