সাপ

সাপ [ sāpa ] বি. হাত-পা-বিহীন বিষধর বা বিষহীন সরীসৃপবিশেষ, সর্প।

[সং. সর্প]।

বি. স্ত্রী. সাপিনি।

সাপ-খেলানো সুর — সাপুড়িয়াদের বাঁশির সুর বা অনুরূপ সুর, যার তালে তালে সাপ খেলে।

সাপখোপ বি. সাপ ও অনুরূপ সরীসৃপাদি (এই জায়গা তো সাপখোপের আড্ডা)।

সাপও মরে লাঠিও না ভাঙে (আল.) বিনা ক্ষতিতে কঠিন কার্যসাধন হওয়া; দুই দিক বজায় থাকা।

সাপে-নেউলে বি. (আল.) চিরবৈরিতা।

সাপের ছুঁচো গেলা — দুর্গন্ধ ছুঁচোকে উদরস্হকরা সাপের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য, কিন্তু মুখে পুরবার পরে সাপ তার বাঁকা দাঁতের মধ্য দিয়ে তাকে উগরে ফেলতে পারে না-এ থেকে (আল.) ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত থাকা; উভয়সংকটে পড়া।

সাপের পাঁচ পা দেখা (আল.) অত্যধিক স্পর্ধা হেতু অসম্ভবকে সম্ভব মনে করা।

সাপের হাঁচি বেদেয় চেন (আল.) অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেবার উপায় নেই।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post