সাধারণ

সাধারণ [ sādhāraṇa ] বিণ.
1 বিশিষ্টতাবর্জিত, গতানুগতিক (সাধারণ ব্যাপার);
2 সর্বজনীন (সাধারণ পাঠাগার);
3 নির্বিশেষ, সকলের (সাধারণ সভা);
4 সর্বত্র বা সর্বজনের মধ্যে বর্তমান (সাধারণ ধর্ম);
5 সকল, সমস্ত, সমূহ, নির্বিশেষ (জনসাধারণ);
6 সামান্য, তুচ্ছ, নগণ্য (সাধারণ ত্রুটি)।

☐ বি. সমস্ত নরনারী (সাধারণের জন্য)।

[সং. সহ + আধারণ (=অবলম্বন)]।

বিণ. স্ত্রী. সাধারণী।

বি. সাধারণত্ব।

সাধারণত, (বর্জি.) সাধারণতঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. সচরাচর, প্রায়ই।

সাধারণতন্ত্র বি. রাষ্ট্রের জনগণের নির্বাচিত প্রতিনিধিদ্বারা রাষ্ট্রশাসন-ব্যবস্হা বা ওই ব্যবস্হাযুক্ত রাষ্ট্র, republic.

সাধারণধর্ম বি.
1 সকল বর্ণ ও ধর্মের নরনারীর পালনীয় কর্তব্য;
2 যে গুণ বর্গের অন্তর্গত সকলের মধ্যে বিদ্যমান (ক্ষয় পদার্থের সাধারণ ধর্ম)।

সাধারণ্য বি.
1 সাধারণের ধর্ম;
2 সাধারণের সমবায়;
3 জনসাধারণ (সাধারণ্যে আদৃত বা প্রচারিত)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...