সর্প

সর্প [ sarpa ] বি. হাত-পা-বিহীন এবং জিভ-চেরা সরীসৃপবিশেষ, সাপ, ফণী।

[সং. √ সৃপ্ + যঙ্ + অ]।

বি. (স্ত্রী.) সর্পিণী, সর্পী।

সর্পভুক (-ভুজ্) বিণ. সাপ খায় এমন।

☐ বি.
1 গরুড়;
2 ময়ূর।

সর্পরাজ বি. বাসুকি, অনন্তদেব।

সর্পহা (-হন্) বিণ. সর্বহন্তা।

☐ বি. নেউল, বেজি।

সর্পাধাত বি. সাপের কামড়।

সর্পিল বিণ. সাপের গতির মতো আঁকাবাঁকা।

সর্পী (-র্পিন্) বিণ. (প্রধানত) বুকে ভর দিয়ে গমনশীল।

☐ বিণ. (স্ত্রী.) সর্পিণী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...