সম্মান

সম্মান [ sammāna ] বি.
1 শ্রেষ্ঠত্বের স্বীকৃতি;
2 খাতির, সমাদর (সম্মান করা);
3 মর্যাদা, গৌরব (সম্মানবৃদ্ধি)।

[সং. সম্ + মান]।

সম্মান দক্ষিণা বি. দক্ষিণা; নজরানা, সম্মাননীয় ব্যক্তির পারিশ্রমিক।

সম্মানন, সম্মাননা বি. সম্মান করা।

সম্মাননীয় বিণ. সম্মানের যোগ্য, মাননীয়। সম্মানীয় অশু.।

সম্মানিত বিণ. সম্মানপ্রাপ্ত, সমাদৃত। স্ত্রী. সম্মানিতা।

সম্মানী বিণ. সম্মানের অধিকারী (সম্মানী প্রতিবেশী)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...