সদ্য

সদ্য, সদঃ [ sadya, sadḥ ] (-দ্যস্) অব্য. ক্রি-বিণ.
1 তত্ক্ষণে, তখনই;
2 এখনই, উপস্হিত সময়ে, সবে, এইমাত্র;
3 টাটকা।

[সং. সমান + দ্যঃ (দ্যস্) বা অহন্ (নি.)]।

সদ্যসদ্যতন বিণ. অল্পকাল আগে ঘটেছে এমন; সদ্য ঘটেছে এমন, recent (সদ্যতন ঘটনা)।

সদ্যপক্ব বিণ.
1 এইমাত্র রাঁধা হয়েছে এমন;
2 এইমাত্র পেকেছে এমন।

সদ্যঃপাতী (-তিন্) বিণ. ওঠার সঙ্গে সঙ্গে পড়া যায় এমন; ক্ষণস্হায়ী (সদ্যঃপাতী অম্বুবিম্ব)।

সদ্যঃপ্রসূত বিণ. এইমাত্র জন্মেছে এমন, সদ্যোজাত।

সদ্যসদ্য ক্রি-বিণ. এইমাত্র; তত্ক্ষণাত্; সঙ্গে সঙ্গে।

সদ্যস্নাত বিণ. এইমাত্র স্নান করেছে এমন।

স্ত্রী. সদ্যস্নাতা।

সদ্যোজাগ্রত বিণ. এইমাত্র জেগেছে এমন।

সদ্যোজাত বিণ. সদ্যঃপ্রসূত।

সদ্যোজীবী (-বিন্) বিণ. জন্মমাত্র মারা যায় বা বিনষ্ট হয় এমন, ক্ষণস্হায়ী (‘জলবিম্ব যথা সদা সদ্যোজীবী’: মধু.)।

সদ্যোমাংস বি. এইমাত্র বা তত্কালে নিহত পশুর মাংস।

সদ্যোমুক্ত বিণ.
1 মৃত্যুর সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত বা মোক্ষপ্রাপ্ত (‘এখানে জন্মিবে যেই সদ্যোমুক্ত হবে সেই: ভা. চ.);
2 এইমাত্র মুক্তিপ্রাপ্ত।

সদ্যোমৃত বিণ. এইমাত্র মারা গেছে এমন।

স্ত্রী. সদ্যোমৃতা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post