শোণিত

শোণিত [ śōṇita ] বি. রক্ত, রুধির (শোণিতধারা)।

[সং. শোণ + ইত]।

শোণিতধারা, শোণিতপ্রবাহ বি. রক্তের স্রোত।

শোণিতমোক্ষণ বি. (প্রধানত রোগ নিরাময়ের জন্য) অস্ত্রোপচারাদির দ্বারা দেহের রক্ত বার করে দেওয়া।

শোণিতরঞ্জিত, শোণিতাক্ত বিণ. রক্তাক্ত, রক্তমাখা।

শোণিতশোষণ বি. 1 রক্ত শুষে নেওয়া; 2 (আল.) অন্যায় দাবি আদায়পূর্বক শক্তিহীন বা নির্জীব করা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...