শুভ

শুভ [ śubha ] বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)।

☐ বিণ. শুভজনক, কল্যাণকর।

[সং. √ শুভ্ + অ]।

স্ত্রী. শুভা।

শুভকামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা।

শুভকাল, শুভক্ষণ বি.
1 কল্যাণকর সময়, শুভ সময়;
2 সুযোগ।

শুভগ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়।

শুভংকর, শুভস্কর বিণ. মঙ্গলজনক।

☐ বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা।

শুভংকরী, শুভঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী।

☐ বি.
1 দুর্গাদেবী;
2 শুভংকর রচিত গণিতশাস্ত্র।

শুভদ বিণ. কল্যাণকারী।

স্ত্রী. শুভদা।

শুভদিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)।

শুভদৃষ্টি বি.
1 কল্যাণকর দৃষ্টি, সুনজর;
2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান।

শুভবিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান।

শুভবুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি।

শুভযোগ শুভকাল ও শুভক্ষণ এর অনুরূপ।

শুভরাত্রি বি.
1 মঙ্গলজনক রাত্রি;
2 দিনের শেষে ‘রাত্রি মঙ্গলজনক হোক’ এই শুভকামনাবিশেষ।

শুভসংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা।

শুভসংবাদ বি. ভালো খবর।

শুভসন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ।

শুভসূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ।

শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা।

শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী।

স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী।

শুভানন বিণ. সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট।

স্ত্রী. শুভাননা।

শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম।

শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা।

শুভাশংসা বি. মঙ্গলকামনা।

শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ।

শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গল ও অমঙ্গল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...