শণ

শণ [ śaṇa ] বি. পাটজাতীয় ক্ষুদ্র ও সরু গাছবিশেষ বা তার আঁশ, hemp, flax [সং. √ শণ্ + অ]।

শণসূত্র বি. শণের আঁশে তৈরি সুতো।

শণের দড়ি শণের আঁশ দিয়ে তৈরি দড়ি।

শণের নুড়ি
১. সাদা শণের আঁশের গোছা;
২. (আল.) এক গোছা পাকা চুল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...