শঙ্খ

শঙ্খ [ śaṅkha ] বি.
১. বৃহদাকার শামূকজাতীয় সামুদ্রিক প্রাণীবিশেষ, শাঁখ, কম্বু;
২. মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে বাদিত শঙ্খের খোলা;
৩. প্রাচীন রণবাদ্যবিশেষ;
৪. শঙ্খনির্মিত বলয়বিশেষ, শাঁখা।
☐ বি. বিণ. লক্ষ কোটি সংখ্যা বা সংখ্যক।

[সং. √ শম্ + খ]।

শঙ্খকার বি. শাঁখের গহনা ও জিনিসপত্র নির্মাতা, শাঁখারি, শঙ্খব্যবসায়ী।

শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী (-রিন্) বি. বিষ্ণু, নারায়ণ।

শঙ্খচিল বি. সাদাবুক চিলবিশেষ।

শঙ্খচূড় বি. অতি বিষধর ও বড়ো সাপবিশেষ, king cobra.

শঙ্খচূর্ণী বি. সধবা নারীর প্রেত, শাঁকচুন্নি।

শঙ্খধ্বনি, শঙ্খনাদ বি. শাঁখ বাজাবার শব্দ।

শঙ্খবণিক বি. শাঁখারি, শঙ্খব্যবসায়ী সম্প্রদায়।

শঙ্খবলয় বি. শাঁখের বালা, শাঁখা।

শঙ্খবিষ বি. সেঁকোবিষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...