মামা

মামা [ māmā ] বি. মায়ের ভাই বা তত্স্হানীয় ব্যক্তি, মাতুল।

[সং. মামক]।

মামি বি. (স্ত্রী.) মামার পত্নী।

মামাতো বিণ. নিজের অথবা পতি বা পত্নীর মামার সন্তানরূপে সম্পর্কবদ্ধ (মামাতো ভাই)।

মামার জোর (ব্যাঙ্গে) বি. মুরুব্বির জোর, খুঁটির জোর, প্রভাবশালী ব্যক্তির সহায়তার ভরসা।

মামাশ্বশুর বি. পতি বা পত্নীর মামা।

মামিশাশুড়ি বি. মামাশ্বশুরের স্ত্রী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...