মধু

মধু [ madhu ] বি.
1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু);
2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ;
3 মদ্য, সুরা;
4 চৈত্রমাস (মধুমাস);
5 বসন্তকাল (‘কালি মধু যামিনীতে’: রবীন্দ্র);
6 (আল.) মাধুর্য (‘গোকুলে মধু ফুরায়ে গেল’: ন. ভ.);
7 দৈত্যবিশেষ।

☐ বিণ.
1 মধুবত্ মিষ্ট বা স্বাদু;
2 মধুর (মধুকণ্ঠ);
3 মধুপূর্ণ (মধুমালতী)।

[সং √ মন্ (=মধ্) + উ]।

মধুক, মধুকর, মধুপ, মধুপায়ী (-য়িন্), মধুব্রত, মধুভৃত্, মধুমক্ষিকা বি.
1 ভ্রমর;
2 মৌমাছি।

মধুকণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট।

মধুকরী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি।

মধুকাল বি বসন্তকাল।

মধুকোষ, মধুক্রম, মধুচক্র, মধুচ্ছত্র, মধুজালক বি মৌচাক।

মধুচন্দ্র, মধুচন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon.

মধুনিশি, মধুযামিনী, মধুরাতি বি.
1 বসন্তকালের রাত্রি;
2 মনোরম রাত্রি।

মধুপর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু।

মধুবন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ।

মধুবর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর।

মধুমন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ।

মধুময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর।

মধুমাধব বি. চৈত্র ও বৈশাখ মাস।

মধুমাধবী বি মদ সুরা।

মধুমাস বি. চৈত্রমাস।

মধুলিহ, মধুলেহ, মধুলেহী বি. ভ্রমর।

মধুসখ বি. কোকিল।

মধুস্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post