মদির

মদির [ madira ] বিণ. মত্ততাজনক, যাতে আবেশ লাগে এমন (‘তোমার মদির গন্ধ অন্ধবায়ু বহে চারি ভিতে’: রবীন্দ্র)।

[সং √ মদ্ +ইর]।

মদিরা বি মদ্যবিশেষ, বারুণী।

মদিরাক্ষী বিণ. বি. মত্ততাজনক নয়নবিশিষ্টা, মত্তলোচনা; সুলোচনা।

মদিরেক্ষণ বিণ.
1 মদির বা মত্ততাজনক চোখ যায়;
2 (বাং.) মত্ত অবস্হায় চোখের ঢুলু ঢুলু ভাবযুক্ত (‘নয়নে তোমার মদিরেক্ষণ মায়া’): বিষ্ণু.)।

মদিরেক্ষণা–মদিরাক্ষী -র অনুরূপ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...