মতস্য

মত্স্য, মতস্য, মৎস্য [ matsya ] বি.
1 মাছ, মীন;
2 বিষ্ণুর প্রথম অবতার;
3 পুরাণবিশেষ;
4 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বাদশ রাশি;
5 করতল পা পদতলের শুভচিহ্নবিশেষ;
6 প্রাচীন বিরাটরাজ্য।

[সং √ মদ্ + স্য]

স্ত্রী. মত্‌সী, মতসী, মৎসী।

মত্স্যকরণ্ডিকা, মতস্যকরণ্ডিকা, মৎস্যকরণ্ডিকা বি. খালুই, চুপড়ি।

মৎস্যোদরী, মতস্যোদরী, মৎস্যগন্ধ্য মত্স্যোদরী বি. শান্তনুরাজার পত্নী সত্যবতীর নামান্তর।

মত্স্যজীবী, মতস্যজীবী, মৎস্যজীবী (-বিন্), মত্স্যোপজীবী, মতস্যোপজীবী, মৎস্যোপজীবী (-বিন্) বিণ. মাছ ধরা যার জীবিকা।

☐ বি. ধীবর, জেলে।

মত্স্যন্যায়, মতস্যন্যায়, মৎস্যন্যায় / মত্স্যনীতি, মতস্যনীতি, মৎস্যনীতি / মাত্স্যন্যায়, মাৎস্যন্যায়, মাতস্যন্যায় — জলাশয়ে মাছদের মধ্যে দুর্বলের উপর প্রবলের আক্রমণ ও অত্যাচার; (আল.) পরস্পর হানাহানি অরাজকতা।

মত্স্যপুরাণ, মতস্যপুরাণ, মৎস্যপুরাণ বি. মত্স্য-অবতারের কাহিনি-সংবলিত পুরাণ।

মত্স্যমুখ, মতস্যমুখ, মৎস্যমুখ বি. হিন্দুদের শ্রাদ্ধানুষ্ঠানের পর মাছ খেয়ে নিয়মভঙ্গ করার অনুষ্ঠান।

মত্স্যরঙ্গ, মতস্যরঙ্গ, মৎস্যরঙ্গ বি. মাছরাঙ্গা পাখি।

মত্স্যাশী, মতস্যাশী, মৎস্যাশী (-শিন্) বিণ. মত্স্যভোজী।

মত্স্যাসন, মতস্যাসন, মৎস্যাসন বি. মাছের মতো ভঙ্গির যোগাসনবিশেষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post