ভূয়ঃ

ভূয়ঃ [ bhūẏḥ ] (-য়স্) ক্রি-বিণ.
1 পুনরায়, আবার;
2 প্রচুর, খুব।

[সং. বহু + ঈয়স্]।

ভূয়সী বিণ. প্রচুর, বহুল (ভূয়সী প্রশংসা করা হল)।

ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা বি. অনেক দেখেশুনে যে অভিজ্ঞতা লাভ হয়।

ভূয়োভূয় ক্রি-বিণ. পুনঃপুন, বারবার।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...