ভাগী

ভাগী1 [ bhāgī1 ] (-গিন্) বিণ. যে ভাগ নেয় বা পায়, অংশী (সম্পত্তির ভাগী)।

[সং. ভাগ + ইন্]।

স্ত্রী. ভাগিনী

ভাগীদার বি. অংশীদার।

ভাগী2 [ bhāgī2 ] বিণ. ভাগ পেতে ইচ্ছুক বা বাধ্য (দোষের ভাগী, নিমিত্তের ভাগী)।

[সং. √ ভজ্ + ইন্]।

স্ত্রী. ভাগিনী

ভাগী3 [ bhāgī3 ] বিণ. (ব্রজ.) ভাগ্যবান (‘সো পাওয়ে বহুভাগী’: বিদ্যা.)।

[< সং. ভাগ্য]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...