ভবিষ্যত

ভবিষ্যত্ [ bhabiṣyat ] বিণ. ভাবী, পরে ঘটবে এমন, আগামী (ভবিষ্যত্ প্রজন্ম, ভবিষ্যত্ কাল)।

☐ বি.
১. ভাবীকাল, পরবর্তী সময় (ভবিষ্যতের ভাবনা);
২. পরিণাম (তোমাদের ভবিষ্যত্ খুব খারাপ।

[সং. √ ভূ + স্যতৃ]।

ভবিষ্যদ্বক্তা বি. যে ব্যক্তি ভবিষ্যতে কী ঘটবে তা বলে দিতে পারে।

ভবিষ্যদ্বাণী বি. ভবিষ্যতে কী ঘটবে আগেই তা বলা (তাঁর ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলে গেছে)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...