বৃন্ত

বৃন্ত [ bṛnta ] বি. 1 ফুল ফল বা পাতার বোঁটা; 2 স্তনাগ্র, স্তনের বোঁটা।

[সং. √ বৃ + ত, ন্ আগম (নি.)]।

বৃন্তচ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)।

বৃন্তহীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত (‘বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি’: রবীন্দ্র)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...