বিমান

বিমান [ bimāna ] বি. 1 এরোপ্লেন প্রভৃতি আকাশগামী যান; 2 সপ্ততল প্রাসাদ; 3 আকাশ (বিমানপথ)।

[সং. বি + √ মন্ + অ]।

বিমানঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্হাসংবলিত উড়ান ও অবতরণের স্হান, aerodrome, airbase.

বিমানচারী ( রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী।

বিমানডাক বি. বিমানে বাহিত ডাক, airmail.

বিমানবন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport.

বিমানবল, বিমানবাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce.

বিমানবাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)।

বিমানবিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)।

বিমানসেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess.

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...