বিদার

বিদার [ bidāra ] বি. বিদারণ, বিদীর্ণ হওয়া (‘ধরণী বিদার দেউ’: শ্রীকৃ.)।

☐ বিণ. বিদারণকারী (‘তিমিরবিদার উদার অভ্যুদয়’: রবীন্দ্র)।

[সং. বি + √ দৃ + অ]।

বিদারক বিণ. বিদারণকারী (হৃদয়বিদারক)।

বিদারণ বি.
1 বিদীর্ণ করা, ফেড়ে বা ফাটিয়ে দেওয়া; ভেদন; ফুঁড়ে দেওয়া;
2 মারা, হনন।

বিদারা ক্রি. (কাব্যে) চেরা. ফাড়া বিদীর্ণ করা (‘কেশরী জনু গজকুম্ভ বিদারে’: বিদ্যা.)।

বিদারিত বিণ. বিদীর্ণ করা হয়েছে এমন।

বিদারী (-রিন্) বিণ. বিদীর্ণ করে এমন (‘তিমিরবিদারী’: রবীন্দ্র)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post