বিজয়

বিজয় [ bijaẏa ] বি.
1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা;
2 সাফল্য;
3 (প্রা. বাং.) গমন, প্রস্হান (‘গঙ্গাতীরে দেবী করিলা বিজয়’: চৈ. ভা.)।

[সং. বি + জয়]।

বিজয়কেতন বি. জয়পতাকা।

বিজয়গর্ব বি. জয়লাভের জন্য গর্ব।

বিজয়দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত।

বিজয়লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী।

বিজয়স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার।

বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী।

স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী।

বিজয়োতসব (বিজয়োত্সব, বিজয়োৎসব) বি.
1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব];
2 বিজয়াদশমীর উত্সব

[বিজয়া + উত্সব]।

বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়।

বিজিত বিণ.
1 পরাজিত (বিজিত শত্রু);
2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)।

স্ত্রী. বিজিতা।

বিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...