বিক্রয়

বিক্রয় [ bikraẏa ] বি. মূল্যের বিনিময়ে স্বত্ব বা অধিকার ত্যাগ, বেচা।

[সং. বি + ক্রয়]।

বিক্রয়কেন্দ্র বি. বিক্রয়ের স্হান।

বিক্রয়পত্র বি. বিক্রয়সংক্রান্ত দলিল।

বিক্রয়মূল্য বি. যে-মূল্যে বিক্রয় করা হবে।

বিক্রয়যোগ্য বিণ. বিক্রয় করতে হবে বা বিক্রয় করা যেতে পারে বা বিক্রয় করা উচিত এমন।

বিক্রয়লব্ধ বিণ. বিক্রয়ের ফলে পাওয়া গেছে এমন (বিক্রয়লব্ধ অর্থ)।

বিক্রয়িক, বিক্রয়ী (-য়িন্), বিক্রেতা বিণ. বি. বিক্রয়কারী।

স্ত্রী. বিক্রয়িকা, বিক্রয়িণী, বিক্রেত্রী।

বিক্রীত বিণ. বিক্রয় করা হয়েছে এমন।

বিক্রেয় বিণ. বিক্রয়যোগ্য; বিক্রয়সাধ্য বা বিক্রয় করা যায় এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...