বারি

বারি1, বারী [ bāri1, bārī ] বি.
1 হাতি বাঁধার দড়ি বা স্হান (‘বারী-মাঝে নাদে গজ শ্রবণ বিদারি’: মধু);
2 জলপাত্র, কলসি।

[সং. √ বৃ + ণিচ্ + ই, ঈ]।

বারি2 [ bāri2 ] বি. জল।

[সং. √ বারি + ই]।

বারিদ, বারিবাহ, বারিবাহক, বারিবাহন বি. মেঘ।

বারিধর, বারিধি, বারিনিধি বি. সমুদ্র।

বারিধারা বি. জলের স্রোত।

বারিপ্রবাহ বি. জলের তোড় বা স্রোত।

বারিমণ্ডল বি. পৃথিবীর জলময় অংশ, hydrosphere, hygrosphere.

বারিমুক (-মুচ্) বি. মেঘ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post