বাচ্য

বাচ্য [ bācya ] বিণ. 1 বলার যোগ্য; 2 বলতে হবে এমন; 3 কথ্য; 4 গণ্য; 5 অভিধেয়।

☐ বি. (ব্যাক.) 1 বাক্যের মধ্যে কর্তা কর্ম প্রভৃতির সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ বা অন্বয় ক্রিয়ার যে-রূপভেদের দ্বারা বোঝা যায়, voice; 2 ধাতুর উত্তর যে বিশেষ-বিশেষ অর্থে প্রত্যয় হয়।

[সং. √ বচ্ + য]।

বাচ্যার্থ বি. শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ (তু. ব্যঙ্গ্যার্থ, লক্ষ্যার্থ)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...