বাই

বাই1 [ bāi1 ] বি.
1 মহারাষ্ট্র রাজস্হান গুজরাত এবং উত্তর ভারতের অন্য কোনো কোনো স্হানের মহিলাদের উপাধিবিশেষ (লক্ষ্মীবাই);
2 উত্তর-পশ্চিম ভারতের মহিলাদের সম্মানসূচক নামান্ত;
3 পেশাদার নৃত্যগীতকারিণী (বাইজির গান)।

[হি. বাঈ-তু. তুর বাজী]।

বাইজি বি. পেশাদার নৃত্যগীতকারিণী।

বাইনাচ বি. পেশাদার নর্তকীর নাচ।

বাই2 [ bāi2 ] বি.
1 বায়ুর প্রকোপ, বাতিক (শুচিবাই);
2 প্রবল বা উত্কট শখ বা ঝোঁক, নেশা (তাস খেলার বাই)।

[সং. বায়ু]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...