বশ

বশ [ baśa ] বি.
1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে);
2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)।

☐ বিণ.
1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ);
2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)।

[সং. √ বশ্ + অ]।

বশত (তস্), (বর্জি.) বশতঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)।

বশতা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা।

বশবর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)।

বি. বশবর্তিতা।

স্ত্রী. বশবর্তিনী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post