বরা

বরা1 [ barā1 ] বি. বরাহ, শূকর (‘ঢুঁসিয়ে দেবে বরামোষে’:রবীন্দ্র)।

[সং. বরাহ]।

বরাখুরে বিণ. ঘৃণ্য, নিকৃষ্ট লক্ষণযুক্ত বা স্বভাবযুক্ত, কুলক্ষুনে। [বরাহের খুরের বা পায়ের মতো পা যার]।

বরা2 [ barā2 ] ক্রি. বরণ করা।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

[সং.√ বৃ + বাং. আ]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post