বখা

বখা [ bakhā ] ক্রি.
1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে);
2 বখানো।

☐ বি. উক্ত উভয় অর্থে।

☐ বিণ.
1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না);
2 বাচাল, ফাজিল।

[সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]।

বখাট, বখাটে বিণ. বখে গেছে এমন।

বখানো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)।

☐ বিণ. উক্ত অর্থে।

বখামি, বখামো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post