প্রোষিত

প্রোষিত [ prōṣita ] বিণ. বিদেশগত, প্রবাসী।

[সং. প্র + √ বস্ + ত]।

প্রোষিতভর্তৃকা বি. যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে।

প্রোষিতপত্নীক, প্রোষিতভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে।

প্রোষিতা বিণ. (স্ত্রী.) বিদেশগতা, প্রবাসিনী (‘মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্র প্রায়’: সু. দ.)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...