প্রদর্শন

প্রদর্শন [ pradarśana ] বি.

1 সম্যক দর্শন, ভালোভাবে দেখা, পর্যবেক্ষণ।

[সং. প্র + √ দৃশ্ + অন];

2 দর্শন করানো, দেখানো;

3 উল্লেখ করা।

[সং. প্র + √ দৃশ্ + ণিচ্ + অন]।

প্রদর্শনী বি. যেখানে বিভিন্ন বস্তু বা প্রাণী বা ক্রী়ড়া-কৌতুকাদি দেখানো হয়, exhibition.

প্রদর্শিত বিণ. দেখানো হয়েছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...