প্রতিপাদন

প্রতিপাদন [ prati-pādana ] বি. 1 যুক্তি বা প্রমাণের দ্বারা নির্ধারণ (তত্ত্বের অসারতা প্রতিপাদন করা); 2 মীমাংসা; 3 সম্পাদন।

[সং. প্রতি + √ পদ্ + ণিচ্ + অন]।

প্রতিপাদক বিণ. বি. প্রতিপাদনকারী।

স্ত্রী. প্রতিপাদিকা।

প্রতিপাদনীয়, প্রতিপাদ্য বিণ. প্রতিপাদনের যোগ্য বা বিষয়ীভূত; প্রমাণসাপেক্ষ (প্রতিপাদ্য বিষয়)।

প্রতিপাদিত বিণ. প্রতিপাদন করা হয়েছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...