পৌর

পৌর [ paura ] বিণ.
1 নগরের (‘দুয়ার রুদ্ধ পৌর ভবনে’);
2 পুরবাসী (পৌরজন);
3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা);
4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)।

☐ বি. পৌরজন (‘দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল’: ব. চ.)।

[সং. পুর + অ]।

পৌরপিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান।

পৌরপ্রধান দ্র পৌরপিতা

পৌরমুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)।

পৌরসভা, পৌরসংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি।

পৌরস্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...