পৃথক

পৃথক [ pṛthaka ] বিণ.
1 স্বতন্ত্র, ফারাক (পৃথক জায়গা, পৃথক পোশাক);
2 ভিন্ন, আলাদা (পৃথগন্ন, ভাইয়েরা পৃথক হয়েছে);
3 অসংলগ্ন, ছাড়া-ছাড়া (পৃথক পৃথক ঘরবাড়ি)।

[সং. √ পৃথ্ + অক্]।

পৃথক্-করণ বি. বিযুক্ত বা আলাদা করা।

বিণ. পৃথক্-কৃত।

পৃথকী-করণ বি. (অশু.) সংযুক্ত বা সংলগ্ন বস্তুকে আলাদা করা।

পৃথকত্ব বি. পার্থক্য; বিভিন্নতা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...