পূর্ব

পূর্ব [ pūrba ] বি.
1 পূর্বদিক, প্রাচী;
2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে);
3 সম্মুখ (পূর্ববর্তী)।

☐ বিণ.
1 প্রথম, আদি (পূর্বকর্ম);
2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ);
3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)।

[সং. √ পূর্ব্ + অ]।

পূর্বক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)।

পূর্বকর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ।

পূর্বকায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ।

পূর্বকার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)।

পূর্বকাল বি. অতীতকাল, প্রাচীনকাল।

পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের।

পূর্বকৃত বিণ. আগে করা হয়েছে এমন।

পূর্বগামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী।

স্ত্রী. পূর্বগামিনী।

পূর্বজ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ।

পূর্বজন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন।

পূর্বজা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী।

পূর্বজ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)।

পূর্বতন বিণ. পূর্বকালীন, বিগত।

পূর্বদশা বি. আগেকার অবস্হা।

পূর্বদৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন।

পূর্বদৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা।

পূর্বনির্ধারণ বি. আগে থেকে স্হির করা।

পূর্বনির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)।

পূর্বপক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়।

পূর্বপরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা।

বিণ. পূর্বপরিকল্পিত।

পূর্বপুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ।

পূর্বফল্গুনী, পূর্বফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র।

পূর্ববঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম।

পূর্ববত্ ক্রি-বিণ. আগেকার মতো।

পূর্ববর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন।

পূর্ববর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত।

স্ত্রী.পূর্ববর্তিনী।

পূর্ববাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ।

পূর্ববাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি।

পূর্বভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র।

পূর্বমীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)।

পূর্বযুগ বি. প্রাচীন বা আগেকার যুগ।

পূর্বরঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা।

পূর্বরাগ বি. অনুরাগের প্রথম অবস্হা।

পূর্বরাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি।

পূর্বলক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা।

পূর্বসংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)।

পূর্বসূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি।

পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় (‘পূর্বাচলের পানে তাকাই’: রবীন্দ্র)।

পূর্বাধিকার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার।

পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)।

পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে।

পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে।

পূর্বাবস্হা বি. আগের অবস্হা।

পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা।

পূর্বাশা বি. পূর্বদিক।

পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র।

পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)।

(অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন।

পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)।

পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন।

পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত।

পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post