পিণ্ড

পিণ্ড [ piṇḍa ] বি.
1 ডেলা (মাংসপিণ্ড);
2 পিতৃলোকের উদ্দেশে প্রদত্ত অন্নের ডেলা (পিণ্ডদান);
3 অন্নের ডেলা (দুবেলা পিণ্ড জোগাতেই ফতুর হয়ে গেলাম);
4 দেহ।

[সং. √ পিণ্ড্ (রাশি করা) + অ]।

পিণ্ডখর্জুর বি. (সাধু) পিণ্ডাকারে সংরক্ষিত বড়ো খেজুর।

পিণ্ডদ বিণ. বি. মৃতের উদ্দেশে পিণ্ডদানকারী বা পিণ্ডদানের অধিকারী; অন্নদানকারী।

পিণ্ডদান বি. হিন্দুদের দ্বারা মৃতের উদ্দেশে খাদ্য উত্সর্গ করার অনুষ্ঠানবিশেষ।

পিণ্ডলোপ বি. পিণ্ডদানের অধিকারীদের বিনাশ; পিণ্ডদানের অধিকারী কেউ নেই এমন অবস্হা; বংশলোপ।

পিণ্ডাকৃতি বিণ. গোলাকার ও নিরেট।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...