পাড়া

পাড়া1 [ pāḍ়ā1 ] ক্রি. বি. 1 পাতিত করা (ফল পাড়া, গাছ থেকে পেড়েছি); 2 নামানো (তাক থেকে বই পাড়া); 3 কাবু করা (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); 4 উত্থাপন করা (তার কাছে কথাটা আজই পাড়ব); 5 আঘাত করে ভূতলশায়ী করা (এক ঘায়ে তাকে পেড়ে ফেলেছে); 6 প্রসব করা (ডিম পাড়া); 7 উচ্চস্বরে উচ্চারণ করা (গালি পাড়া, ধর্মের দোহাই পাড়া); 8 পাতা, বিছানো (পাত পাড়া)।

☐ বিণ. উক্ত সব অর্থে।

[সং. √ পাতি + বাং. আ]।

পাড়ানো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)।

☐ বিণ. উক্ত সব অর্থে।

পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)।

পাড়া2 [ pāḍ়ā2 ] বি. পল্লি, মহল্লা (গয়লাপাড়া, এ পাড়ায় অশান্তি নেই)।

[প্রাকৃ. পাডঅ]।

পাড়াকুঁদুলি বি. বিণ. (স্ত্রী.) প্রতিবেশীদের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে বেড়ায় এমন স্ত্রীলোক।

পাড়াগাঁ বি. পল্লিগ্রাম, গ্রামাঞ্চল (পাড়াগাঁয়ে বাস করে)।

পাড়াগেঁয়ে বিণ. গ্রামে জাত; পল্লিগ্রাম-সংক্রান্ত; গ্রাম্য।

পাড়াপড়শি বি. এক পাড়ার লোক, প্রতিবেশী।

পাড়া বেড়ানো ক্রি. বি. পাড়ার মধ্যে সর্বত্র ঘুরে বেড়ানো।

পাড়া মাথায় করা ক্রি. বি. (আল.) চিত্কার করে পাড়ার সব লোককে ব্যতিব্যস্ত করা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...