পশু

পশু [ paśu ] বি. 1 লেজবিশিষ্ট চতুষ্পদ জন্তু, জানোয়ার; 2 বলির জন্তু (পশুবলি); 3 মোহাচ্ছন্ন জীব; 4 পশুবত্ অজ্ঞান বা দুর্বৃত্ত মানুষ; 5(তন্ত্রমতে) মদমাংসবর্জনকারী শুদ্ধ ও সংযতাচারী সাধক; 6 শিবের অনুচর (পশুপতি)।

[সং. √ পশ্ + উ]।

পশুখাদ্য বি. যে খাদ্য কেবল পশুরাই খেতে পারে; পশুর উপযুক্ত খাদ্য।

পশুচারণ বি. গোমহিষ বা মেষাদিকে চরানো।

পশুত্ব বি. পশুর ভাব বা ধর্ম; পশুর মতো আচরণ।

পশুধর্ম বি. 1পশুর স্বাভাবিক বৃত্তি; 2 মৈথুন।

পশুধর্মা (-র্মন্) বিণ. 1 পশুর মতো প্রকৃতিবিশিষ্ট; 2 মৈথুনপরায়ণ।

পশুপতি বি. শিব।

পশুপালন বি. পশুর দল পোষণ ও রক্ষণাবেক্ষণ।

পশুরাজ বি. সিংহ।

পশুশালা বি. চিড়িয়াখানা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post